কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভূমি হুগলি জেলার দেবানন্দপুর গ্রাম। তাঁর জন্মস্থান ও স্মৃতিবিজড়িত বাড়ি আজও বহন করছে বাংলা সাহিত্যের গৌরবময় ইতিহাস।
সুমন্ত দাস, কৃষকসেতু: ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর এই মহান সাহিত্যিকের জন্ম হয়। তাঁর অমর সৃষ্টি দেবদাস, শ্রীকান্ত, চরিত্রহীন আজও পাঠকের হৃদয়ে অমলিন। বাংলা সাহিত্যের এই কিংবদন্তি কথাশিল্পীর জন্মভূমিতে জানাই বিনম্র শ্রদ্ধা ও প্রণাম।