Public App Logo
Profile Picture

krishaksetu Bangla

@krishaksetubangla
2477Followers
0Following
জেলা পুলিশের জালে ১৬ কেজি *গাঁ*জা*, গ্রে*প্তা*র ৩ !!!

প্রতিনিধি :পূর্ব বর্ধমান থেকে রিম্পা সোনকার
পলাশন মৃণালিনী উচ্চ বিদ্যালয়ে বিধায়ক সুভাষ পাত্রকে সংবর্ধনা ।।
রায়নায় বিজেপির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির, লক্ষ্য ১৫০ ইউনিট রক্ত সংগ্রহ ।।
সর্বমঙ্গলা মন্দিরে দানবাক্স চুরি: অশোকনগর থেকে গ্রেপ্তার ২, আদালতে পেশ অভিযুক্তরা ।।
বিভিন্ন দাবিতে ধাত্রীগ্রাম গ্রাম পঞ্চায়েতে সিপিআইএমের স্মারকলিপি ও বি*ক্ষো*ভ !!
গোরুকে ‘রাষ্ট্রমাতা’ ঘোষণার দাবিতে বাঁকুড়ায় মিছিল ।।
বিদ্রোহী সাংসদদের সদস্যপদ নিয়ে ফের স্পিকারকে চিঠি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

নয়াদিল্লি: দলের বিদ্রোহী সাংসদদের বিরুদ্ধে পদক্ষেপের দাবি জানিয়ে ফের লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

চিঠিতে তিনি জানতে চেয়েছেন, আগের আবেদনের ভিত্তিতে কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়-সহ TMC ছেড়ে NCPI-তে যোগ দেওয়া ২০ জন সাংসদের লোকসভার সদস্যপদ খারিজের বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে।

সম্প্রতি ওই সাংসদদের বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই অভিষেকের এই চিঠি রাজনৈতিক মহলে নতুন করে চর্চার বিষয় হয়ে উঠেছে। এখন স্পিকারের তরফে কী সিদ্ধান্ত নেওয়া হয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

<nis:link nis:type=tag nis:id=abhishekbanerjee nis:value=AbhishekBanerjee nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=tmc nis:value=TMC nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=trinamoolcongress nis:value=TrinamoolCongress nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=loksabha nis:value=LokSabha nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=ombirla nis:value=OmBirla nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=parliament nis:value=Parliament nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=politics nis:value=Politics nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=westbengal nis:value=WestBengal nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=bengalpolitics nis:value=BengalPolitics nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=breakingnews nis:value=BreakingNews nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=politicalnews nis:value=PoliticalNews nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=bjp nis:value=BJP nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=ncpi nis:value=NCPI nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=kakolighoshdastidar nis:value=KakoliGhoshDastidar nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=sudipbandyopadhyay nis:value=SudipBandyopadhyay nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=satabdiroy nis:value=SatabdiRoy nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=krishaksetunewsbangla nis:value=KrishakSetuNewsBangla nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=বাংলাখবর nis:value=বাংলাখবর nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=ব্রেকিং_নিউজ nis:value=ব্রেকিং_নিউজ nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=রাজনীতি nis:value=রাজনীতি nis:enabled=true nis:link/>
প্রশ্নফাঁসে কড়া শাস্তির প্রস্তাব, আজ সংসদে মোদী সরকারের সংশোধনী বিল

নয়াদিল্লি: সরকারি চাকরি ও অন্যান্য পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁস রুখতে আরও কঠোর আইন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। আজ, সোমবার সংসদে পেশ করা হবে 'পাবলিক এগজামিনেশন (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬'।

প্রস্তাবিত সংশোধনী বিলে বলা হয়েছে, প্রশ্নফাঁস বা পরীক্ষায় অনিয়মের ঘটনায় দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড এবং ১০ কোটি টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে।

এছাড়াও, এই ধরনের মামলার দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট ট্র্যাক আদালতে বিচার হবে। সরকারের প্রস্তাব অনুযায়ী, এক মাসের মধ্যেই শুনানি শেষ করার লক্ষ্য রাখা হয়েছে।

পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখা এবং প্রশ্নফাঁসের মতো অপরাধে কঠোর বার্তা দিতেই এই সংশোধনী বিল আনা হচ্ছে বলে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে।
সরকারি কর্মীদের হাজিরা পদ্ধতিতে বড়সড় বদল আনতে চলেছে রাজ্য সরকার

রাজ্যের সরকারি দফতরে কর্মীদের উপস্থিতি নথিভুক্ত করার পদ্ধতিতে বড় পরিবর্তনের পরিকল্পনা করছে রাজ্য সরকার। সূত্রের খবর, প্রচলিত হাজিরা ব্যবস্থার পরিবর্তে ধাপে ধাপে বায়োমেট্রিক অ্যাটেনডেন্স চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

এর ফলে কর্মীদের আঙুলের ছাপ বা মুখের পরিচয় (ফেস রিকগনিশন) প্রযুক্তির মাধ্যমে উপস্থিতি নথিভুক্ত করা হবে। সরকারের দাবি, এই ব্যবস্থা চালু হলে হাজিরা প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা আসবে, সময়ানুবর্তিতা বাড়বে এবং প্রশাসনিক কাজের গতি উন্নত হবে।

তবে কবে থেকে এই নতুন ব্যবস্থা কার্যকর হবে এবং কোন কোন দফতরে প্রথমে চালু করা হবে, সে বিষয়ে সরকার এখনও বিস্তারিত ঘোষণা করেনি। সংশ্লিষ্ট দফতরের আনুষ্ঠানিক নির্দেশিকার অপেক্ষায় রয়েছেন সরকারি কর্মীরা।
শ্রাবণের দ্বিতীয় সোমবারে বর্ধমানের ১০৮ শিব মন্দিরে উপচে পড়া ভক্তসমাগম ।।
Video 10
ভাতারে রাজনৈতিক সংঘাত, তদন্তের দাবি ।।
বাঁকুড়া ও বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা, বজায় থাকবে ভ্যাপসা গরম।

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া ও বর্ধমান: দক্ষিণবঙ্গের দুই জেলা বাঁকুড়া এবং বর্ধমানে আগামী কয়েকদিন আকাশ প্রধানত মেঘলা থাকবে। মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে এই দুই জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। 
আবহাওয়া দফতর সূত্রে এই খবর জানানো হয়েছে।আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বর্ষার চেনা ছন্দে মৌসুমি বায়ু বর্তমানে দক্ষিণবঙ্গের ওপর বেশ সক্রিয়। এর ফলেই বাঁকুড়া এবং বর্ধমান জেলার বিস্তীর্ণ অঞ্চলে দফায় দফায় বৃষ্টি হতে পারে। 
তবে টানা বৃষ্টির চেয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি।
এদিকে বৃষ্টির পূর্বাভাস থাকলেও এখনই অস্বস্তি থেকে রেহাই মিলছে না জেলাবাসীর। বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্প বা আর্দ্রতার পরিমাণ অনেক বেশি থাকবে। ফলে, দিনের যে সময়ে বৃষ্টি হবে না, সেই সময় প্রবল ভ্যাপসা গরম ও অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হবে। ঘর্মাক্ত পরিস্থিতির কারণে সাধারণ মানুষকে নাজেহাল হতে হতে পারে।
আবহাওয়া বিদদের পরামর্শ, মেঘলা আকাশ ও বজ্রপাতের সম্ভাবনা থাকায় বৃষ্টির সময় সাধারণ মানুষের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া উচিত। একই সঙ্গে ভ্যাপসা গরমের অস্বস্তি থেকে বাঁচতে পর্যাপ্ত পরিমাণে জল ও তরল খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।
বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে নিউ ইয়র্কের রাস্তায় একসঙ্গে অভিষেক-ঐশ্বর্য, ভাইরাল সেলফিতে স্বস্তিতে ভক্তরা।

বিনোদন ডেস্ক: গত কয়েক মাস ধরে বলিউড তারকা দম্পতি অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চনের দাম্পত্য জীবন ও সম্ভাব্য বিবাহবিচ্ছেদ নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা-সমালোচনার ঝড় বইছিল। তবে সমস্ত জল্পনা ও গুঞ্জনকে এক ফুঁৎকারে উড়িয়ে দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের রাস্তায় একসঙ্গে ক্যামেরাবন্দি হলেন এই তারকা যুগল। 
সম্প্রতি নিউ ইয়র্কের রাজপথে এক ভক্তের সঙ্গে তাঁদের তোলা একটি ক্যাজুয়াল সেলফি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে, যা দীর্ঘদিন ধরে চিন্তিত থাকা বচ্চন দম্পতির ভক্তদের মনে স্বস্তি এনে দিয়েছে।
ছবিটি মূলত তাঁদের এক অনুরাগী ইনস্টাগ্রামে পোস্ট করেন, যেখানে তিনি এই দম্পতিকে 'বলিউড রয়্যালটি' বা বলিউডের রাজকীয় জুটি বলে সম্বোধন করেছেন। ছবিতে দেখা যায়, নিউ ইয়র্কের এক সন্ধ্যায় সাধারণ পোশাকে বেশ ফুরফুরে মেজাজে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন অভিষেক ও ঐশ্বর্য। অভিষেকের পরনে ছিল একটি টি-শার্ট ও মাথায় ক্যাপ, এবং ঐশ্বর্য বরাবরের মতোই মার্জিত অল-ব্ল্যাক পোশাকে নজর কেড়েছেন। ভক্তের অনুরোধে হাসিমুখে সেলফির জন্য পোজ দেন দুজনেই।
জানা গেছে, অভিনেতা অভিষেক বচ্চন বর্তমানে শাহরুখ খান অভিনীত আসন্ন অ্যাকশন ফিল্ম ‘কিং’-এর শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সেই ব্যস্ত শিডিউল থেকে কিছুটা সময় বের করে স্ত্রী ঐশ্বর্য ও পরিবারের সঙ্গে একান্তে ছুটি কাটাতে তিনি নিউ ইয়র্কে গিয়েছেন। বিচ্ছেদের নানা রটনা ও তৃতীয় ব্যক্তির উপস্থিতি নিয়ে জলঘোলা হলেও, বচ্চন দম্পতি বরাবরই নিজেদের ব্যক্তিগত জীবন আড়ালে রাখতেই পছন্দ করেন এবং এবারও কোনও প্রকাশ্য মন্তব্য না করেই এক ফ্রেমে ধরা দিয়ে সব গুঞ্জনের অবসান ঘটালেন। দীর্ঘদিন পর তাঁদের এমন হাসিমুখের ছবি দেখে অনুরাগীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভালোবাসা উজাড় করে দিচ্ছেন।
আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে বর্ধমানের ১০৮ শিব মন্দিরে ভক্তদের ভিড়।
২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালিত হবে ‘সম্প্রীতি দিবস’ হিসেবে: মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা: আগামী ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদ (TMCP)-এর প্রতিষ্ঠা দিবস এ বছর ‘সম্প্রীতি দিবস’ হিসেবে পালনের ডাক দিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার তপসিয়ার তৃণমূল ভবনে আয়োজিত প্রস্তুতি বৈঠকে ফোনের মাধ্যমে ছাত্র-যুব কর্মীদের উদ্দেশে এই বার্তা দেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায় জানান, প্রতি বছরের মতো এবারও মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে সভা করার জন্য অনুমতি চাওয়া হয়েছে এবং তিনি নিজেও সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন।

২১ জুলাইয়ের সমাবেশ সফল করার জন্য ছাত্র ও যুব সংগঠনের কর্মীদের প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, তাদের সক্রিয় ভূমিকার ফলেই কর্মসূচি সফল হয়েছে। তিনি জানান, ২৮ আগস্ট সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে সবাই একে অপরকে রাখি পরাবেন।

সাম্প্রতিক ছাত্র আন্দোলনের প্রসঙ্গ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, প্রয়োজনে ভবিষ্যতে রাজ্যের ছাত্রছাত্রীদেরও বৃহত্তর আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে। তাঁর বক্তব্য, ছাত্রসমাজের দাবি ও গণতান্ত্রিক আন্দোলনের গুরুত্ব সবসময়ই রয়েছে এবং সেই লড়াইয়ে ছাত্রদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
৩ পদক দিয়ে ভারতের খাতা খুলল গ্লাসগো ২০২৬ কমনওয়েলথ গেমসে! গর্বিত ভারত! 

গ্লাসগো ২০২৬ কমনওয়েলথ গেমসে ভারত ২৬ জুলাই ২০২৬ পর্যন্ত ১টি সোনা, ১টি রুপো এবং ১টি ব্রোঞ্জ সহ মোট ৩টি পদক জয় করেছে। ভারোত্তোলন এবং প্যারা পাওয়ারলিফ্টিংয়ের দুর্দান্ত পারফরম্যান্সের ওপর ভর করেই স্কটল্যান্ডের গ্লাসগোতে ভারতের এই গৌরবময় পদক খাতা খুলেছে।
কার্গিল বিজয় দিবসে বীর শহিদদের শ্রদ্ধাঞ্জলি, কালনার কোয়ালডাঙ্গায় স্মৃতি তোরণ ও ‘কার্গিল হিরোস’ বইয়ের উদ্বোধন ।
জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে ভারতের সিরিজ জয়: টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের শীর্ষে শ্রেয়াস বাহিনী
সুমন্ত দাস, কৃষকসেতু: জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে স্বাগতিক জিম্বাবুয়েকে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ক্লিন সুইপ (৩-০) করল ভারত। নতুন অধিনায়ক শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে এই তরুণ ভারতীয় দল গোটা সিরিজ জুড়েই একচেটিয়া আধিপত্য বজায় রেখেছে। এই সিরিজ জয়ের মাধ্যমে ভারত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে আবার এক নম্বর স্থানটি পুনরুদ্ধার করল।
এই তরুণ দলটির ভয়ডরহীন ক্রিকেট মানসিকতা এবং অলরাউন্ড পারফরম্যান্স জিম্বাবুয়ের মাটিতে ভারতকে এক ঐতিহাসিক সাফল্য এনে দিল। অধিনায়ক হিসেবে শ্রেয়াস আইয়ারের এটি একটি দারুণ সফল সফর হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।
ইনস্টাগ্রামে সম্পর্কের সিলমোহর দিলেন আর্শদীপ সিং, অবসান ঘটল ব্রেকআপের সব গুঞ্জন!

ভারতীয় ক্রিকেট দলের তারকা ফাস্ট বোলার আর্শদীপ সিং অবশেষে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে চলা সমস্ত জল্পনার অবসান ঘটালেন। অভিনেত্রী ও মডেল সমরীন কৌর-এর সাথে নিজের সম্পর্কের কথা সোশ্যাল মিডিয়ায় সরাসরি স্বীকার করে নিয়েছেন তিনি।সম্প্রতি নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সমরীনের সাথে কিছু মিষ্টি ও আবেগঘন ছবি শেয়ার করেছেন আর্শদীপ। ছবির ক্যাপশনে তিনি অত্যন্ত ভালোবাসার সাথে লিখেছেন, "মাই পারসন" (My Person)। এই একটিমাত্র পোস্টের মাধ্যমেই তাঁদের মধ্যে চলা ব্রেকআপের সমস্ত ভুয়ো গুঞ্জন এক নিমেষে নাকচ হয়ে গেছে এবং তাঁদের ভালোবাসার রসায়ন এখন সকলের সামনে স্পষ্ট।
মন্তেশ্বরে ফাঁকা বাড়িতে চোরের তাণ্ডব, নগদ টাকা-সহ সোনার গয়না উধাও !!!
দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু, ‘দ্বারকা নগরী’ থিমে নজর কাড়বে বাঁকুড়ার পুয়াবাগান ।।
কার্গিল বিজয় দিবসে তালবাগান যুব সংঘের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির ।।
আপনিও অংশ গ্রহণ করতে পারেন
মানত পূরণে টানা ৭ দিনের দণ্ডী যাত্রা, গড়বেতা থেকে তারকেশ্বরের পথে যুবক ।।