প্রধানমন্ত্রী মোদির মোমের মূর্তি বানিয়ে নজির আসানসোলের শিল্পী সুশান্ত রায়ের
আসানসোল:আবারও নিজের শিল্পকর্মে আসানসোলের নাম উজ্জ্বল করলেন মূর্তিশিল্পী সুশান্ত রায়। তিনি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পূর্ণাঙ্গ মোমের মূর্তি তৈরি করেছেন।
এর আগে বিরাট কোহলি, শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, মেসি, রোনালদিনহো, অমিতাভ বচ্চন, নীরজ চোপড়া সহ বহু বিশিষ্ট ব্যক্তির মোমের মূর্তি বানিয়েছেন তিনি। এবার সেই তালিকায় যোগ হল প্রধানমন্ত্রী মোদির মূর্তি।
জানা গেছে, আজ ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে কলকাতায় বিজেপির তরফে এই মোমের মূর্তির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।