প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে বেহালার ১২১নং ওয়ার্ডে বিজেপির বিশেষ কর্মসূচি, উদ্যোগে অদ্বিতীয়া চক্রবর্তী দক্ষিণ কোলকাতা জেলার বিজেপি সহ সভানেত্রী
কলকাতা:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে এক অন্যরকম উদযাপনে মাতল দক্ষিণ কলকাতা। বেহালার ১২১ নং ওয়ার্ডের আনন্দ পল্লীতে বিশেষ কর্মসূচির আয়োজন করেন দক্ষিণ কলকাতা জেলার সহ সভানেত্রী অদ্বিতীয়া চক্রবর্তী।
স্থানীয় ১০০ বছরের প্রাচীন একটি মন্দিরে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। মন্দির চত্বরে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও দেশের মঙ্গল কামনায় প্রার্থনা করা হয়।
এরপর এলাকার ছোট থেকে বড় সকলকে নিয়ে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়। বিজেপি নেত্রী অদ্বিতীয়া চক্রবর্তী নিজে হাতে উপস্থিত সকলের হাতে পায়েস ও কেক তুলে দেন। শিশুদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
এই উদ্যোগকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনেকেই প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে এই ধরনের সামাজিক উদ্যোগকে সাধুবাদ জানান।
অদ্বিতীয়া চক্রবর্তী বলেন, "বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি অনুপ্রেরণা। তাঁর জন্মদিন আমরা সেবার মাধ্যমে পালন করতে চেয়েছি। মানুষের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়াই আমাদের লক্ষ্য।"
স্থানীয়দের মতে, রাজনীতির ঊর্ধ্বে উঠে এই ধরনের মানবিক উদ্যোগ এলাকায় এক অন্য মাত্রা যোগ করেছে।