বলরামপুর: রেলগেট বন্ধ, রক্তাক্ত জখম যুবককে কোলে তুলে লাইন পার করে প্রা*ণ বাঁ*চালেন বলরামপুর থানার সিভিক ভলেন্টিয়ার
বলরামপুর-বাগমুন্ডি রাজ্য সড়কে রাঙাডি রাম মন্দির এলাকায় মারাত্মক বাইক দুর্ঘটনায় গুরুতর জখম হন অবিনাশ মাহাতো। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বাঁশগড় হাসপাতালে নিয়ে যাওয়ার সময় বরাভূম রেল স্টেশনের কাছে রাঙাডি লেভেল ক্রসিংয়ের গেট বন্ধ থাকায় আটকে পড়ে গাড়ি।সেই সময় এক সিভিক ভলেন্টিয়ার জখম যুবককে কোলে তুলে বন্ধ রেললাইন পার করিয়ে হাসপাতালে পৌঁছান।