বলরামপুর: রাজনীতির উর্দ্ধে স্বাস্থ্য সচেতনতা,ঝালদায় বিজেপির জেলা সভাপতি শঙ্কর মাহাতোর উদ্যোগে নিয়মিত যোগাভ্যাসের ১৫০ দিন পূর্ণ
বিশ্ব যোগ দিবসের প্রাক্কালে ঝালদার কুশি ময়দানে বিজেপির পুরুলিয়া জেলা সভাপতি শঙ্কর মাহাতোর উদ্যোগে নিয়মিত যোগাভ্যাসের ১৫০ দিন পূর্ণ হলো। রবিবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানে রাজনৈতিক পরিচয় দূরে সরিয়ে তিনি নিজেই সকলকে যোগাসন শেখান। শিশু ও প্রবীণসহ সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এই জনমুখী স্বাস্থ্য উদ্যোগ স্থানীয় মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।