শিয়ালদা দক্ষিণ শাখার ট্রেনের মহিলা বগিতে নিরাপত্তা নিয়ে ফের বড় প্রশ্নচিহ্ন উঠে গেল। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক তরুণীর শেয়ার করা একটি ভয়াবহ অভিজ্ঞতা এবং ভিডিও নেটপাড়ায় রীতিমতো ঝড় তুলেছে।
পোস্ট সূত্রে জানা যায়, শিয়ালদা দক্ষিণ শাখার একটি নামখানা লোকালে এই ঘটনাটি ঘটে। ভিডিওটিতে নামখানা লোকালের কথা উল্লেখ করা হলেও সুনির্দিষ্টভাবে ঠিক কোন ট্রেনের ঘটনা, তা স্পষ্ট জানা যায়নি। ট্রেনটি ফাঁকা থাকা অবস্থায় এক যুবক জোর করে লেডিস কামরায় উঠে পড়ে। বগির গেটে দাঁড়িয়ে মহিলা যাত্রীদের দিকে তাকিয়ে থাকা, গায়ের ওড়না তাঁদের দিকে ছুড়ে মারা এবং ভয় দেখানোর মতো চাঞ্চল্যকর অভিযোগ ওঠে ওই যুবকের বিরুদ্ধে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, সেই মুহূর্তে ট্রেনে কোনো পুলিশ বা জিআরপি-র দেখা মেলেনি। পরবর্তীকালে যাত্রীরাই চরম সাহসিকতা দেখিয়ে ওই যুবককে ধরে শাস্তি দেন এবং ট্রেন থেকে নামাতে বাধ্য হন।
দিনের পর দিন রাতের ট্রেনে পর্যাপ্ত আরপিএফ (RPF) বা জিআরপি মোতায়েন না থাকায় ক্ষোভে ফেটে পড়েছেন নিত্যযাত্রীরা। বারবার এমন ঘটনা ঘটার পরও রেল প্রশাসন কি তবে ঘুমিয়ে? আগামী দিনে রেলের তরফ থেকে কী ব্যবস্থা নেওয়া হয়, এখন সেটাই দেখার।
পুরো খবরটি বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আপনার মতামত কমেন্টে জানান।
হ্যাশট্যাগ:
#SealdahLocal #WomenSafety #IndianRailways #LadiesCompartment #KolkataNews #ViralVideo #RailwaySecurity #WestBengalNews #DailyPassenger #BMGNewsBangla