রাজনগর: রাজনগর কানমোড়ায় গ্যাস সিলিন্ডার থেকে আগুন, সম্পদ পুড়ে ছাই
রাজনগর থানার কানমোড়ায় গ্যাস সিলিন্ডার থেকে আগুনের কারণে বাড়ির আসবাবপত্র, ধান-চাল, জরুরি নথিপত্র ও প্রায় ১৫ হাজার টাকা নগদ পুড়ে নষ্ট হয়েছে। দমকল ও পুলিশ ঘটনাস্থলে দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। পরিবারের পক্ষ থেকে বড় ক্ষতির কথা জানানো হয়েছে।