কাশীপুর: বাপকে হারিয়েছি,বেটাকেও হারাব কাশীপুরে প্রচারে গিয়ে তৃণমূল প্রার্থী প্রসঙ্গে কটাক্ষ বিজেপি প্রার্থী কমলাকান্ত হাঁসদার
কাশীপুর বিধানসভা কেন্দ্রে ভোটপ্রচারের মেজাজ তুঙ্গে। রবিবার সকাল ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত গৌরাঙ্গডি, বড়রা, মনিহারা অঞ্চলের গ্রামে গ্রামে বাড়ি বাড়ি ঘুরে প্রচার চালান বিদায়ী বিধায়ক তথা বিজেপি প্রার্থী কমলাকান্ত হাঁসদা। সঙ্গে ছিলেন এম পি জ্যোতির্ময় সিং মাহাত, জেলা সহ সভাপতি রাজেশ চিন্না, মন্ডল সভাপতি কৃষ্ণ হালদার, যুব মোর্চার নেতা সঞ্জিত মণ্ডলসহ অন্যান্য নেতৃত্ব। প্রচারে মহিলা-পুরুষের ভালো সমাগম দেখা যায়। কৃষ্ণ হালদার তৃণমূল সরকারের বিরুদ্ধে তোপ দেগে বল