বলরামপুর: বাড়ি থেকে বলরামপুর থানার বিজয়া সম্মেলনে যোগ দিতে আসার পথে বড় উরমা এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনার স্বীকার হলো দুই ভলেন্টিয়ার
শুক্রবার রাত সাড়ে নটা নাগাদ বড় উরমার কাছে ১৮ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনায় গুরুতর জখম হলেন দুই সিভিক ভলান্টিয়ার। ভালিকা গ্রাম থেকে বলরামপুর থানার বিজয়া সম্মেলনীতে আসার পথে তাঁদের বাইকে ধাক্কা মারে একটি চারচাকা গাড়ি। আহত বানিরাম মাহাতো ও গৌরীশঙ্কর মাহাতোকে বাঁশগড় হাসপাতাল থেকে অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে। গাড়ি ও চালককে আটক করেছে পুলিশ।