কাশীপুর: এলাকার কর্মসংস্থান ও গ্রামোন্নয়নে নতুন দিশা,মাজুরামুড়া গ্রামে VB-G RAM-G প্রকল্পের উদ্বোধন
এলাকার কর্মসংস্থান ও গ্রামোন্নয়নে নতুন দিশা। শুক্রবার দুপুরে iগৌরাঙ্গডি অঞ্চলের মাজুরামুড়া গ্রামে VB-G RAM-G প্রকল্পের শুভ উদ্বোধন হল। একইসঙ্গে এদিন ১২৫ দিনের কাজেরও আনুষ্ঠানিক সূচনা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিজেপির মন্ডল সভাপতি সহ এলাকার জনপ্রতিনিধি, পঞ্চায়েত সদস্য এবং প্রচুর সংখ্যক গ্রামবাসী উপস্থিত ছিলেন।বিজেপির মন্ডল সভাপতি কৃষ্ণ হালদার বলেন, এই প্রকল্পের মাধ্যমে গ্রামের পরিকাঠামো উন্নয়ন হবে এবং বহু মানুষ কাজের সুযোগ পাবেন।