কাশীপুর: সন্তান না হওয়ায়, স্ত্রী'কে বেধড়ক মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে দ্বিতীয় বিবাহ,স্বামীর বিরুদ্ধে মামলা কাশিপুর থানায়
সন্তান না হওয়ায়, স্ত্রী'কে বেধড়ক মারধর! তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে দ্বিতীয় বিবাহের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। ঘটনা কাশিপুর থানার শ্যামপুর এলাকার। জানা যায়, বছর আটেক আগে শ্যামপুর গ্রামের বাসিন্দা রামপ্রসাদ বাউরির সঙ্গে উমা বাউরি নামে এক তরুণীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই অতিরিক্ত পণের দাবিতে শ্বশুরবাড়ির লোকেরা তার উপর নির্যাতন চালাত। বিয়ের আট বছরও সন্তান না হওয়ায়, সেই নির্যাতন চরমে ওঠে, বলে অভিযোগ। গত বছর আগস্ট মাসে স্বামী রামপ্রসাদ বাউরি তাকে বেধড়ক মারধর করে বাড়