বহরমপুরের একটি অভিজাত বেসরকারি হোটেলে জেলা প্রশাসনের অতর্কিত হানা। জেলাশাসক সহ তার টিম একটি বেসরকারি হোটেলে হানা দিয়ে প্রথমেই তাঁদের স্টোর রুমে ঢুকে পরিদর্শন করেন এবং মেয়াদ উত্তীর্ন বেশ কিছু দ্রব্য বাজেয়াপ্ত করে। তারপর সেই হোটেলের কিচেন পরিদর্শন করেন সেখানে সব কিছু নিয়ম মাফিক হচ্ছে কিনা খতিয়ে দেখা হয়। যাবতীয় কাগজ পত্র খতিয়ে দেখেন। হোটেলের রান্না ঘরের রান্নার যাবতীয় উপকরন তারিখ মিলিয়ে দেখা হয়। পাশাপাশি অগ্নিনির্বাপন ব্যবস্থাও খতিয়ে দেখা হয়। এদিনের পরিদর্শনে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলাশাসক আর অর্জুন, সদর মহকুমা শাসক সমরিন বারিক, অতিরিক্ত জেলাশাসক, খাদ্য সুরক্ষা দফ্তর এছাড়াও দমকল বাহিনীর সদস্যরা।