Public App Logo
স্বাধীনতা দিবসের সকালে চণ্ডীপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা! ডানকুনি থেকে দিঘা যাওয়ার পথে উল্টে গেল গাড়ি, শোকের ছায়া এলাকায়। বিস্তারিত দেখুন ভিডিওতে... চণ্ডীপুরে ১৫ আগস্ট সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই যাত্রীর। সকাল সাড়ে ৬টা নাগাদ ১১৬বি জাতীয় সড়কের বৃন্দাবনপুর জল ট্যাংকের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবোঝাই একটি ফোরহুইলার রাস্তার পাশের খালে উল্টে যায়। গাড়িটি ডানকুনি থেকে দিঘার দিকে যাচ্ছিল। দুর্ঘটনায় পাঁচ যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে এড়াশাল রুরাল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা সরজিৎ দাস (৫৩) ও পিন্টু দাস (৪৫)-কে মৃত ঘোষণা করেন। বাকি তিনজনের চিকিৎসা চলছে। ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি ক্রেনের সাহায্যে উদ্ধার করে চণ্ডীপুর থানার পুলিশ। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। অতিবৃষ্টিতে রাস্তা পিচ্ছিল হওয়া এবং স্বাধীনতা দিবসে দিঘামুখী গাড়ির অতিরিক্ত চাপ দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে বলে স্থানীয়দের দাবি। #ChandipurAccident #DighaRoadAccident #BengalNews #RoadAccident #Chandipur #BreakingNewsBangla #AccidentNews #WBNews [ chandipur road accident, digha road accident, 116b national highway accident, chandipur news today, bengali news today, bengal accident news, dankuni to digha car accident, chandipur police station, wb accident news ] - Kolkata News