কুমারগ্রাম: কামাখ্যাগুড়ির বিভিন্ন খাবারের দোকান ও পান দোকানে পুলিশকে সঙ্গে নিয়ে স্বাস্থ্য বিভাগের অভিযান
মঙ্গলবার কামাখ্যাগুড়ির বিভিন্ন দোকানে অভিযানে নামল স্বাস্থ্য বিভাগ। পুলিশকে সঙ্গে নিয়ে এদিন কামাখ্যাগুড়িতে অভিযান চালান স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিরা। এলাকার বিভিন্ন মিষ্টির দোকান, হোটেল, পান দোকানে যান স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিরা। স্বাস্থ্যবিধি না মানার জন্য এদিন বেশ কিছু দোকানদারকে সতর্ক করা হয়। এছাড়াও বেশ কিছু দোকান থেকে গুটখা ও তামাকজাত দ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে। তামাকজাত দ্রব্য বিক্রির জন্য কয়েকজনকে জরিমানাও করা হয়।