হেমতাবাদ: হেমতাবাদে বধূকে হত্যায় অভিযুক্ত শ্বশুর গ্রেপ্তার, পেশ করাহল রায়গঞ্জ আদালতে
ছেলের শ্বশুর বাড়ি থেকে দাবি মত যৌতুক না মেলায় বধূকে হত্যায় অভিযুক্ত শ্বশুর কে গ্রেপ্তার করে রায়গঞ্জ আদালতে পেশ করল হেমতাবাদ থানার পুলিশ। জানা গিয়েছে ধৃত ব্যক্তির নাম যতিষ চন্দ্র রায় (৫৩)। বাড়ি হেমতাবাদের শিতলপুর এলাকায়। বৃহস্পতিবার ওই ব্যক্তিকে রায়গঞ্জ আদালতে পেশ করেছে হেমতাবাদ থানার পুলিস। জানা গিয়েছে দুই মাস আগে শ্বশুর বাড়ি থেকে উদ্ধার হয় বধূর ঝুলন্ত মৃতদেহ। এরপর মেয়ের পরিবার স্বামী সহ শ্বশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে হত্যার অভিযোগ করে।