কাশীপুর: কাশীপুরের বিধায়ক কমলাকান্ত হাঁসদার WhatsApp হ্যাক, পুলিশ-সাইবার দলের তৎপরতায় বড় প্রতারণা রুখল
খোদ বিধায়কের হোয়াটসঅ্যাপ হ্যাক করে কর্মীদের কাছ থেকে টাকা চাওয়ার অভিযোগ। তড়িঘড়ি পুলিশের দ্বারস্থ হতেই সমস্যার সমাধান হল। সাইবার বিশেষজ্ঞদের প্রায় দু' ঘন্টার চেষ্টায় বিধায়কের হোয়াটসঅ্যাপ পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। আজ, বৃহস্পতিবার দুপুরে কাশীপুর বিধানসভার বিধায়ক কমলাকান্ত হাঁসদার হোয়াটসঅ্যাপ সাইবার প্রতারকদের দ্বারা হ্যাক করার অভিযোগ উঠেছে। প্রতারকদের তরফ থেকে বিধায়কের পরিচয় ব্যবহার করে দলীয় কর্মী ও পরিচিতদের কাছে টাকা চেয়ে সাহায্যের দাবি