Dinhata| দিনহাটা চৌধুরীহাটে তপশিলি মোর্চার র*ক্তদান শিবির
দিনহাটা বিধানসভার ৪ নম্বর মণ্ডলে ভারতীয় জনতা তপশিলি মোর্চার উদ্যোগে র*ক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে একাধিক স্বেচ্ছায় র*ক্তদান করেন। উপস্থিত ছিলেন বিজেপির জেলা সাধারণ সম্পাদিকা মিনতি দাস ইশোর, জেলার সহ-সভাপতি তথা বিধানসভার ইনচার্জ উৎপল, ৪ নম্বর মণ্ডল সভাপতি সুশান্ত দাস-সহ দলীয় নেতৃত্ব ও কর্মীরা। এদিন তপশিলি মোর্চার জেলা সভাপতি রাজকুমার কার্জিও স্বেচ্ছায় র*ক্তদান করেন। র*ক্তের চাহিদা মেটানো এবং স্বেচ্ছায় র*ক্তদানের বার্তা ছড়িয়ে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানান আয়োজকরা।