Boxirhat| বিজেপির রাজ্য কার্যনির্বাহী কমিটিতে মাধবী প্রধান।
নিউজ ডেস্ক - তুফানগঞ্জ-২ ব্লকের ভানুকুমারীর বিজেপি নেত্রী মাধবী প্রধানকে দলের রাজ্য কার্যনির্বাহী কমিটির সদস্য করা হয়েছে। বাম আমলে প্রতিকূল পরিস্থিতিতে বিজেপির টিকিটে জয়ী হয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছিলেন তিনি। দীর্ঘদিন সংগঠনের পাশে থেকে কাজ করার স্বীকৃতি হিসেবেই এই দায়িত্ব বলে মনে করছে দলের একাংশ। নতুন দায়িত্বে সংগঠনকে আরও শক্তিশালী করাই লক্ষ্য বলে জানান মাধবী প্রধান।