আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে উত্তর ২৪ পরগনা জেলায় প্রচার অভিযানে নেমে পড়ল তৃণমূল কংগ্রেস। আজ, শুক্রবার বিকেল চারটে নাগাদ সুন্দরবনের প্রত্যন্ত হাসনাবাদ ব্লকের মুরারি শাহ চৌমাথা এলাকায় আনুষ্ঠানিকভাবে দেয়াল লিখন কর্মসূচি শুরু হয়। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন হাসনাবাদ ব্লক তৃণমূল কংগ্রেসের সহকারী সভাপতি আখের আলী মন্ডল। উপস্থিত কর্মীদের সাথে নিয়ে তিনি নিজেই দেয়াল লিখে প্রচারের সূচনা করেন। দলীয় সূত্রে খবর, উন্নয়নের খতিয়ান সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই