বলরামপুর: উৎসব নয়,মহানবমীতে পুরুলিয়ায় কুমারী পূজায় অংশগ্রহণ করলেন সাংসদ ও বলরামপুরের বিধায়ক
পুরুলিয়ায়র মন্ডপে মন্ডপে কুমারী পূজা শুরু। পুরুলিয়ার চাইবাসা রোড ষোলআনা দুর্গাপূজা কমিটির মন্দিরে কুমারী পূজাতে উপস্থিত সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, বলরামপুরের বিধায়ক জলধর মাহাতো সহ জেলা বিজেপি নেতৃত্ব।কুমারী পূজার মাধ্যমে রাজ্যবাসীর উজ্জ্বল ভবিষ্যৎ ও নিরাপত্তা কামনা করার পাশাপাশি এমন চোরবাগানের মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি রোধেরও আহ্বান জানান সাংসদ।