পুরুলিয়া ১: পুরুলিয়ায় পুলিশের বড়ো সাফল্য: ৪ কেজি গাঁজা ও ১২০০-র বেশি ফেনসিডিল সিরাপসহ গ্রেপ্তার ৭
অবৈধ মাদক কারবারের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়ে বড়োসর সাফল্য পেল পুরুলিয়া জেলা পুলিশ। জেলার মোট ৬টি থানার বিভিন্ন এলাকায় একযোগে সাঁড়াশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জড়িত অভিযোগে মোট ৭ জন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস (NDPS) আইনে মোট ৭টি পৃথক মামলা রুজু করা হয়েছে।রাঘবপুর আমবাগানের যে বাড়ি থেকে বিপুল পরিমাণ কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে, সেই চত্বরেই এক সাংবাদিক সম্মেলন করেন জেলার পুলিশ সুপার কুমার সান