কালীপুজোর আগেই বড়সড় সাফল্য পেল পুরুলিয়া জেলা পুলিশ। মৌতড় মা বড় কালী মন্দিরের চুরির ঘটনায় চুরি যাওয়া প্রায় ৬ কেজি রুপোর অলংকার উদ্ধার, গ্রেফতার পুরুলিয়া জেলারই ৩ অভিযুক্ত। কালীপুজোর আগেই পুলিশের এই সাফল্যে স্বস্তি ফিরল ভক্তদের মধ্যে।
ধৃতরা হলেন আকাশ রাবানী, কঙ্গা যাদব। এবং যার কাছে অলংকারগুলো বিক্রি করেছিল মোহারাম আনসারী। ধৃত তিনজনেরই বাড়ি পুরুলিয়া শহরের কাটিন পাড়া এলাকায়।