হাড়োয়া ব্লকের গোবেরিয়া এলাকায় ধর্মতলা -গোপালপুর রোডের উপর মোটরবাইকের ধাক্কায় গুরুতর জখম পথচারী বৃদ্ধ। স্থানীয়রা জখম বৃদ্ধ খাদেম আলী মন্ডলকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসেন হাড়োয়া গ্ৰামীণ হাসপাতালে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আর জি কর হাসপাতালে রেফার করেন চিকিৎসক।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ গোবেরিয়া এলাকায় রাস্তা পার হচ্ছিলেন ওই বৃদ্ধ,আচমকা এক মোটরবাইক আরোহী বৃদ্ধকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়