হেমতাবাদ: ১২ বছর ভারতে বসবাস, হেমতাবাদে গ্রেপ্তার বাংলাদেশি নাগরিক
হেমতাবাদে গ্রেপ্তার বাংলাদেশি নাগরিক। শনিবার দুপুরে হেমতাবাদের সমসপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে। জানা গিয়েছে ধৃতর নাম মহম্মদ ফরিদুল ইসলাম। বাড়ি বাংলাদেশের দিনাজপুর জেলার কতুয়ালী থানা এলাকায়। জানা গিয়েছে ১২ বছর আগে সে অবৈধ ভাবে ভারতে এসেছিল। এতপর দিল্লীতে শ্রমিকের কার করত। বাড়ি ফিরতে সে হেমতাবাদ সীমান্ত এলাকায় এসেছিল সকালে। গোপন সুত্রের খবরের ভিত্তিতে তাকে পুলিশ গ্রেপ্তার করে শনিবার দুপুরে রায়গঞ্জ আদালতে পেশ করেছে৷