কালীঘাট মন্দির নিয়ে সরব সাবর্ণ রায় চৌধুরী পরিবার
মন্দিরের সম্পত্তি ও অর্থের হিসেব নিয়ে প্রশ্ন, পুজো দিতে এসে সাধারণ মানুষের হেনস্থার অভিযোগ
কালীঘাট মন্দিরের বিভিন্ন বিষয় নিয়ে সরব সাবর্ণ রায় চৌধুরী পরিবার। মন্দিরের সম্পত্তি, সোনা-দানা ও অর্থের হিসেব থেকে শুরু করে সাধারণ ভক্তদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ—একাধিক বিষয় সামনে এনে দক্ষিণ ২৪ পরগনার ডিস্ট্রিক্ট জাজ সাউথের দ্বারস্থ হয়েছে সাবর্ণ রায় চৌধুরী পরিবার পরিষদ।
পরিষদ সম্পাদক দেবশ্রী রায় চৌধুরীর অভিযোগ, কালীঘাট মন্দিরের মা কালীর সোনা-দানা ও টাকা-পয়সার সঠিক হিসেব নিয়ে প্রশ্ন রয়েছে। তাঁর দাবি, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় মন্দির সংক্রান্ত একটি লকার ছিল, কিন্তু সেই লকারের চাবি বর্তমানে পাওয়া যাচ্ছে না।
পাশাপাশি, মন্দিরের বর্তমান দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহার এবং টাকার জন্য হয়রানির অভিযোগও উঠেছে বলে দাবি করেছেন দেবশ্রী রায় চৌধুরী। তাঁর কাছে এই ধরনের একাধিক অভিযোগ পৌঁছেছে বলেও জানান তিনি।
অভিযোগ, কালীঘাট মন্দিরে পুজো দিতে আসা সাধারণ ভক্তদের বিভিন্নভাবে হেনস্থার শিকার হতে হচ্ছে।
#kolkata #WestBengal #behalasamskritiksammilani #behalafootball #behalachowrastha #behalafriends #behalanotundal #behalasanskritiksammilani #behalavivekanandapathachakra #behala22