ফুলিয়ায় রাতের অন্ধকারে সিঁধ কেটে মহিলাকে খু/ন, ঘটনাস্থলে রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা
নদিয়া: রাতের অন্ধকারে ঘরের সিঁধ কেটে ঢুকে এক মহিলাকে ইট দিয়ে আঘাত করে খু/নে/র অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়াল নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া এলাকায়। ঘটনার সময় ওই মহিলা বাড়িতে একাই ছিলেন বলে জানা গিয়েছে। তাঁর নাক-মুখে গু/রু/ত/র আ/ঘা/তের চিহ্ন মিলেছে।
প্রাথমিকভাবে পুলিশের অনুমান, চুরির উদ্দেশ্যেই দুষ্কৃতীরা ঘরে ঢুকেছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। যদিও ঘর থেকে উল্লেখযোগ্য কিছু চুরি যাওয়ার প্রমাণ এখনও মেলেনি। জানা গিয়েছে, ওই মহিলা সম্প্রতি সরকারি আবাসন তৈরির জন্য কয়েক হাজার টাকা পেয়েছিলেন। সেই টাকা সংক্রান্ত কোনও বিষয় খু/নের নেপথ্যে রয়েছে কি না, সেই সম্ভাবনাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
অন্যদিকে, পরিবারের তরফে ব্যক্তিগত কোনও কারণ বা কুপ্রস্তাবের বিরোধিতার জেরে হামলার সম্ভাবনার কথাও বলা হয়েছে। তবে এটি পরিবারের প্রাথমিক অনুমান। পুলিশের তদন্তে এখনও পর্যন্ত এমন কোনও কারণ নিশ্চিত হয়নি।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শান্তিপুর থানার পুলিশ। পরে তদন্তে যোগ দেন রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও। ঘটনাস্থল ঘিরে শুরু হয় তদন্ত। ফরেনসিক পরীক্ষার জন্য হাতের ছাপ, রক্তের নমুনা, ইট-সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সামগ্রী সংগ্রহ করা হয়েছে।
মৃতদেহ প্রথমে ময়নাতদন্তের জন্য রানাঘাট হাসপাতালে পাঠানো হয়। পরে ফরেনসিক ময়নাতদন্তের জন্য দেহ কল্যাণী AIIMS-এ নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়।
চুরি, ব্যক্তিগত শত্রুতা নাকি অন্য কোনও কারণে এই খু/ন—মৃত্যুর নেপথ্যে আসল কারণ কী, তা খতিয়ে দেখছে শান্তিপুর থানার পুলিশ। পাশাপাশি, দুষ্কৃতীদের শনাক্ত করতে আশপাশের এলাকা এবং বিভিন্ন সম্ভাব্য সূত্রও খতিয়ে দেখা হচ্ছে।
Kolkata, Kolkata | Sep 21, 2026