এলাকাবাসী দাবি মেনে হেমতাবাদের ডেহুচি থেকে সমসপুর পর্যন্ত দীর্ঘ তিন কিলোমিটার রাস্তা সংস্কারের কাজ শুরু হল। রবিবার বিকালে ফিতা কেটে নির্মাণ কাজের সূচনা করাহয়। উপস্থিত ছিলেন হেমতাবাদ গ্রাম পঞ্চায়েতের সদস্য আশরাফুল আলী, বিশিষ্ট সমাজসেবী মজিবুর রহমান, মোজাফফর হোসেন বাঙ্গালবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান আশিক নাওয়াজ সহ অন্যরা। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চলাচলের অযোগ্য হয়েছিল রাস্তাটি। এবারে প্রায় ১ কোটি ৩৮ লক্ষ টাকা বরাদ্দে শুরু হল নির্মান কাজ।