কুড়মি সমাজের বাঁধনা পরব উপলক্ষে রাইপুরে মুখ্যমন্ত্রীর আগমন বার্তায় উচ্ছ্বাস জঙ্গলমহলবাসীর।
সাধন মন্ডল বাঁকুড়া:----কালীপুজো শেষে বাঁদনা পরবে মাতেন জঙ্গলমহলবাসী। এই বাঁধনা পরব কে কেন্দ্র করে কুড়মি সমাজের বিশেষ অনুষ্ঠান গরু খুটান ও পিঠে পরব। সেই বাঁধনা পরব উপলক্ষে ১২ ই নভেম্বর বৃহস্পতিবারের বারবেলায় রাইপুরের বিরসা মুন্ডা মেমোরিয়াল কলেজ মাঠে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । কলেজ প্রাঙ্গণে কয়েকদিন ধরে চলছে, সাজো সাজো রব অন্যদিকে স্থানীয় ফুটবল মাঠে তৈরি হয়েছে হেলিপ্যাড আজ সেই হেলিপ্যাড পরিদর্শন করলেন বিভাগীয় আধিকারিক বৃন্দ। হেলিকপ্টার ট্রায়াল দেখতে এলাকার হাজার হাজার মানুষ আজ হাজির হয়েছিলেন হেলিপ্যাড প্রাঙ্গণে। এছাড়াও আজ মাঠ পরিদর্শন করেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিবৃন্দ ও জেলা প্রশাসনের আধিকারিক বৃন্দ। বাঁধনা পরব কমিটির সভাপতি পরিমল মাহাত বলেন আমাদের প্রস্তুতি শেষ পর্যায়ে। আগামীকাল সকাল থেকেই আমাদের কুটুমকে অভ্যর্থনা জানাতে আমাদের সমাজের মেয়েরা তৈরি থাকবে ।তিনি আমাদের সংস্কৃতি গরু খুটান উৎসবে অংশ নেবেন এছাড়া আমাদের সমাজের যে কৃষ্টি ও সংস্কৃতি তা তার সামনে তুলে ধরা হবে। আমাদের পিঠে পুলির উৎসবের পিঠে পুলি তাকে পরিবেশন করা হবে। প্রশাসনের উচ্চ স্তরে আধিকারিকবৃন্দ বারে বারে মাঠ ও সভাস্থল পরিদর্শন করে চলেছেন। মাঠে উপস্থিত হওয়া ঘোড়াধরা গ্রামবাসী বর্ণালী মাহাতো অপর্ণা মাহাতোরা বলেন আমরা ঐদিন সকাল থেকেই তৈরি থাকবো মুখ্যমন্ত্রীকে অভ্যর্থনা জানাবার জন্য।আমাদের কয়েকটি পিঠার স্টল করা হবে। সেখানে মাংসের পিঠা ও দুধ গুড় দিয়ে ঘিয়ের পিঠা সাথে আমাদের সমাজের বিশেষ পিঠা ছোচন পিঠা ও খাপড়া পিঠা মুখ্যমন্ত্রীকে দেওয়া হবে। ছোচন পিঠা ও খাপড়া পিঠা শুধুমাত্র আমাদের সমাজেই প্রচলন রয়েছে। আমরা একেবারেই প্রস্তুত শুধু অপেক্ষা মুখ্যমন্ত্রীর আগমন।
Vishnupur, Bankura | Nov 11, 2026