বলরামপুর: ভক্তি ও আবেগে বলরামপুরে উদযাপিত কোজাগরী লক্ষ্মীপূজো, হাটতলা দুর্গা মন্দিরে ভক্তদের ঢল
বলরামপুর শহরের ঐতিহ্যবাহী হাটতলা সর্বজনীন দুর্গা মন্দিরসহ সমস্ত মন্দিরে মহা সমারোহে কোজাগরী লক্ষ্মী পূজা উদযাপিত হলো। পরিবারের সমৃদ্ধির কামনায় মহিলারা নির্জলা উপবাস রেখে প্রদীপ ও শঙ্খধ্বনিতে যৌথ পুষ্পাঞ্জলিতে অংশ নেন। মন্দির কমিটির আয়োজিত অন্নভোগ ও পায়েস প্রসাদ গ্রহণে ছিল উপচে পড়া ভিড়, এবং নিরাপত্তার দায়িত্বে ছিল বলরামপুর থানার পুলিশ।