আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ব্লক যুব তৃণমূল কংগ্রেসের ডাকে ব্লক এবং অঞ্চল কমিটিকে নিয়ে কর্মীসভা অনুষ্ঠিত হলো হেমতাবাদে। শুক্রবার দুপুরে হেমতাবাদ গ্রাম পঞ্চায়েত এর মাল্টিপারপাস হলে যুব তৃণমূল এর কর্মীসভা অনুষ্ঠিত হয়। যেখানে তৃণমূল এর হেমতাবাদ ব্লক সভাপতি আশরাফুল আলী, সহ সভাপতি মজিবুর রহমান দুলাল, যুব সভাপতি আশিক নাওয়াজ সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে।