অভিনব উদ্যোগে শিক্ষক দিবস পালন করল বেলডাঙা সার্কেলের ৩০ নং আন্ডিরণ প্রাথমিক বিদ্যালয় ।
শিক্ষক দিবস উপলক্ষে অভিনব উদ্যোগ নিলেন প্রধান শিক্ষক বিশ্বজিৎ দত্ত। চতুর্থ ও পঞ্চম শ্রেণির মোট ১২ জন পড়ুয়ার হাতে একদিনের জন্য তুলে দেওয়া হয় বিদ্যালয় পরিচালনার দায়িত্ব।