বলরামপুর: লক্ষ্মীলাভ সামাজিক সুরক্ষায়, ১০০০ থেকে বাড়িয়ে ১৫০০ টাকা ভাতা করার সিদ্ধান্ত রাজ্য সরকারের, বলরামপুরে জানলেন বিধায়ক
পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে রাজ্যের বৃদ্ধ বৃদ্ধা , বিধবা ও বিশেষভাবে সক্ষম মানুষদের জন্য সামাজিক ভাতার পরিমাণ ১০০০ টাকা থেকে বাড়িয়ে ১৫০০ টাকা করা হয়েছে। নবান্ন সভাঘর থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভার্চুয়ালি উল্লিখিত তিনটি সামাজিক প্রকল্পে ১০০০ থেকে ১৫০০ টাকার আর্থিক বৃদ্ধির বিষয়টি ঘোষণা করেন। বলরামপুর ব্লক কার্যালয়ে মুখ্যমন্ত্রীর সেই ভার্চুয়ালি সভায় যোগ দেন বিধায়ক জলধর মাহাতো এবং ব্লক প্রশাসন।