বিজেপি শাসিত উত্তরাখণ্ডে মুখ্যমন্ত্রীর সভাতেই দেখা দিল চরম বিশৃঙ্খলা। স্থানীয় বিধায়ককে মঞ্চে বক্তব্য রাখার সুযোগ না দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল ঐতিহাসিক জৌলজিবি মেলার উদ্বোধনী অনুষ্ঠান। বিধায়কের সমর্থকদের বিক্ষোভের জেরে অনুষ্ঠানস্থলে ভাঙচুর ও হট্টগোলের অভিযোগ উঠেছে।