বলরামপুর: রহস্য, রোমাঞ্চ ও বিশ্বাসের মেলবন্ধন! ছোটউরমার ১৩২ বছরের পুরোনো দুর্গাপূজোয় কেন নবমীর সন্ধ্যায় জমে হাজারো মানুষের ভিড়?
কাশীপুর রাজবাড়ির প্রাচীন রীতিতে চলা ছোটউরমা লতাদহের ১৩২ বছরের দুর্গোৎসবে ঘেরা এক অধরা রহস্য! জমিদার আমল থেকে প্রচলিত মূর্তি রূপ অপরিবর্তিত। সপ্তমীর সকালে মানতকারীদের দণ্ডী কাটা আর নবমীর বিকেলে শিহরণ জাগানো মোষ বলি দেখতে উপচে পড়ে জনস্রোত। আবেগ, ভক্তি ও বলির রোমাঞ্চে এই পূজা আজও শিহরিত করে সকলকে।