বলরামপুর: ঘন্টা খানেকের মুষলধারে বৃষ্টিতে জলমগ্ন বলরামপুর শহরের ব্যাস্ততম চকবাজার এলাকা
মাত্র এক ঘণ্টার মুষলধারে বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ল বলরামপুর শহরের ব্যস্ততম চকবাজার এলাকা। সন্ধ্যা সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত হওয়া বৃষ্টিতে এলাকার মূল রাস্তা জলের তলায় চলে যায়।ওই রাস্তায় গাড়ি চলাচল করলেই সেই জল ঢুকছে দোকানের ভেতরে। উপযুক্ত নিকাশি ব্যবস্থার অভাব এবং দীর্ঘদিন নালার সংস্কার না হওয়াকেই এই সমস্যার প্রধান কারণ বলে দাবি করছেন ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা।