নির্বাচনের আগে এবারে ভাতা বৃদ্ধির দাবিতে হেমতাবাদে সরব ইমাম মোয়াজ্জেম রা। নূন্যতম মাসিক ১০ হাজার টাকা ভাতার দাবি জানিয়ে হেমতাবাদের বিডিও বিশ্বজিৎ দত্তর কাছে দাবি পত্র জমা দেওয়া হয় বৃহস্পতিবার দুপুরে। অল ইন্ডিয়া ইমাম এসোসিয়েশন এর জেলা সভাপতি মৌলানা মহম্মদ আসিরুদ্দিন, হেমতাবাদ ব্লক সম্পাদক সফিকুল ইসলাম সহ অন্যরা উপস্থিত ছিলেন এই কর্মসূচি তে। নির্বাচনের আগে ভাতা বৃদ্ধি না হলে ভোটেও প্রভাব পরতে পারে বলেই আশঙ্কা প্রকাশ সংগঠন নেতৃত্বের।