মহেশতলায় ট্রেন থেকে পড়ে মহিলার মৃ//ত্যু, পরিচয় জানার চেষ্টা পুলিশের
মহেশতলায় চলন্ত ট্রেন থেকে পড়ে মৃ//ত্যু হল এক মহিলার। মঙ্গলবার দুপুরে বজবজ-শিয়ালদা শাখায় শিয়ালদা থেকে বজবজগামী একটি ট্রেন থেকে নিশ্চিন্তপুর ১১ নম্বর রেল ক্রসিংয়ের কাছে ওই মহিলা পড়ে যান বলে জানা গিয়েছে। ঘটনাস্থলেই তাঁর মৃ//ত্যু হয়।
স্থানীয় বাসিন্দারা ঘটনাটি দেখতে পেয়ে দ্রুত মহেশতলা থানার পুলিশ ও রেল পুলিশকে খবর দেন। খবর পেয়ে রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃ//তদে//হ উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃ//ত মহিলার বয়স আনুমানিক ৩৫ বছর। এখনও পর্যন্ত তাঁর পরিচয় জানা যায়নি। ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। সেই মোবাইল ফোনের সূত্র ধরে মৃ//ত মহিলার পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
ঘটনাটি কীভাবে ঘটল, মহিলা দুর্ঘট//নাবশত ট্রেন থেকে পড়ে গিয়েছিলেন নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, খতিয়ে দেখছে পুলিশ
#Bojboj #মহেশতলা