ঋষ্যমুখে তিপ্রা মথার প্রার্থীর সমর্থনে বাড়ি বাড়ি জনসংযোগ
ঋষ্যমুখ বিধানসভার অন্তর্গত গাবুরছড়া ভিলেজ কমিটির মগপাড়া, জামিনিপাড়া ও বৃন্দাবন টিলায় তিপ্রা মথা দলের প্রার্থী নীলাফ্রু মগের সমর্থনে বাড়ি বাড়ি জনসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন দলের সাউথ ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট অরূপ দেব। এদিন দলের অন্যান্য নেতাকর্মীরাও জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন।
#ঋষ্যমুখ #তিপ্রামথা #গাবুরছড়া #ত্রিপুরা_রাজনীতি