মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের জনপ্রিয় বিধায়ক অভিষেক দেবরায়-কে রাজ্য বিজেপির সভাপতি পদে দায়িত্ব দেওয়ায় আনন্দে উচ্ছ্বসিত দলীয় কর্মী-সমর্থকরা। কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মঙ্গলবার মাতাবাড়ি মন্ডলের উদ্যোগে এক বর্ণাঢ্য অভিনন্দন র্যালির আয়োজন করা হয়। র্যালিতে বিপুল সংখ্যক বিজেপি কর্মী ও সমর্থক অংশ নেন। দলীয় পতাকা, ব্যানার এবং স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। নেতৃত্বের দাবি, অভিষেক দেবরায়ের নেতৃত্বে রাজ্যে বিজেপির সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি।