বলরামপুর: রসুলডি কবরস্থান সংলগ্ন এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত হন তিন
রসুলডি কবরস্থান সংলগ্ন এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত হন তিন ব্যক্তি। জানা যায় একটি বাইকে করে দুজন বলরামপুরের দিক থেকে অযোধ্যার দিকে যাওয়ার সময় রসুলডি কবরস্থান এলাকায় বিপরীত মুখী একটি মোটর সাইকেল কে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। সংঘর্ষের জেরে হাওড়ার বাসিন্দা গণেশ মাদায় এবং তার সঙ্গে থাকা এক বন্ধু আহত হন।তারা হাওড়া থেকে অযোধ্যা পাহাড়ে বেড়াতে আসছিল। এছাড়াও অপর বাইকে থাকা স্থানীয় রসুলডি গ্রামের কাকলিম আনসারি গুরুতর জখম হন।