কুমারগ্রাম: বড়দিনের আগে ঘাকসাপাড়ায় বস্ত্র বিলি করলেন কুমারগ্রামের বিধায়ক মনোজকুমার ওরাওঁ
রবিবার চেংমারি গ্রাম পঞ্চায়েতের ঘাকসাপাড়ায় নতুন বস্ত্র বিলি করলেন কুমারগ্রামের বিধায়ক মনোজকুমার ওরাওঁ। বড়দিনের আগে এদিন বিধায়ক গ্রামের বাসিন্দাদের হাতে নতুন বস্ত্র তুলে দেন। ঘাকসাপাড়া চার্চ সংলগ্ন স্থানে বস্ত্র বিলি কর্মসূচিতে বিধায়ক মনোজকুমার ওরাওঁ ছাড়াও ছিলেন বিজেপির আলিপুরদুয়ার জেলা সম্পাদক বিপ্লব দাস সহ স্থানীয় নেতৃত্ব। বিধায়ক মনোজকুমার ওরাওঁ বলেন, 'সামনেই বড়দিন। তার আগে ঘাকসাপাড়ার বাসিন্দাদের নতুন বস্ত্র তুলে দিলাম।'