বলরামপুর: পুলিশের নজরদারি এড়িয়ে সীমান্ত পেরিয়ে চোলাই মদ? বলরামপুর বেড়মার দুর্ঘটনায় চাঞ্চল্য
মহাসপ্তমীর রাতে বলরামপুরের বেড়মা এলাকায় ঝাড়খণ্ড থেকে অবৈধভাবে চোলাই মদ নিয়ে আসা একটি মোটরবাইকের ধাক্কায় দুই ব্যক্তি গুরুতর জখম হয়েছেন। পুজোর কড়া নিরাপত্তার মধ্যে ঝাড়খণ্ড থেকে এভাবে অবৈধ মদ রাজ্যে ঢোকা নিয়ে তীব্র প্রশ্ন উঠেছে। পুলিশ বাইক ও মদ বাজেয়াপ্ত করে ঘটনার তদন্ত শুরু করেছে।