নিরাপত্তারক্ষীদের বদলি ঘিরে ধর্মনগর জেলা হাসপাতালে ক্ষোভ !!
ধর্মনগর জেলা হাসপাতালে কর্মরত কয়েকজন নিরাপত্তারক্ষীকে আগরতলায় বদলির নির্দেশ ঘিরে ক্ষোভ দেখা দিয়েছে। NABS সংস্থার অধীনে কর্মরত কাকলী দেব, দিপালী দেবনাথ ও রাজেশ নাথ-সহ কয়েকজনকে বদলি করা হয়েছে বলে জানা গেছে।
কর্মীদের অভিযোগ, ডিউটি বণ্টনসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে অভিযোগ জানানোর পরই তাঁদের বদলি করা হয়েছে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে ট্রান্সফার লেটার পাঠানো এবং ডিউটি খাতায় সই করতে নিষেধ করারও অভিযোগ উঠেছে। এ ঘটনায় অসুস্থ হয়ে কাকলী দেব বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।অন্যদিকে, সংস্থার দাবি, দায়িত্বে অবহেলার অভিযোগের ভিত্তিতেই বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্মীরা পুরো ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।!
#dharmanagar #kanchanpur #panisagar #NewsUpdate #kailashahar #agartala #tripura