সচেতনতার পাশাপাশি মানবিক উদ্যোগ,কাঞ্চনপুরের ডাইনছড়ায় NSS-এর সেবামূলক কর্মসূচি ।।অসহায় পরিবারকে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী প্রদান ।।
কাঞ্চনপুর সরকারি মহাবিদ্যালয়ের NSS ইউনিটের উদ্যোগে চলছে সাত দিনব্যাপী বিশেষ শিবির। শিবিরের অঙ্গ হিসেবে প্রতিদিনই বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হচ্ছে।এরই ধারাবাহিকতায় রবিবার কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত ডাইনছড়া ADC ভিলেজে এক দরিদ্র পক্ষাঘাতগ্রস্ত রোগীর বাড়িতে যান NSS-এর স্বেচ্ছাসেবকরা। সেখানে তারা বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি রোগীর পরিবারের হাতে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তুলে দেন।NSS ইউনিটের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
#Tripura #khowai #agartala #dharmanagar #kanchanpur #panisagar #NewsUpdate