গোমতী জেলা পুলিশের মাসিক ক্রাইম কনফারেন্স ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান
আজ, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ইং, ধজনগর পুলিশ লাইন্সের কনফারেন্স হলে গোমতী জেলা পুলিশের মাসিক ক্রাইম কনফারেন্স অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোমতী জেলার পুলিশ সুপার।
কনফারেন্সে জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মামলার তদন্তের অগ্রগতি এবং জননিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত পর্যালোচনা ও আলোচনা করা হয়। পুলিশি কার্যক্রমকে আরও কার্যকর, পেশাদার ও জনমুখী করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
এই কনফারেন্সে আসন্ন টিটিএএডিসি ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন কে সামনে রেখে জেলার সকল মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) এবং সকল থানার অফিসার-ইন-চার্জদের প্রতি বিশেষ নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনায় বলা হয় যে, নির্বাচনকে সম্পূর্ণ শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আইন-শৃঙ্খলা বজায় রাখা, সংবেদনশীল এলাকায় কঠোর নজরদারি, ভোটকেন্দ্র ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলা এবং নির্বাচন সংক্রান্ত কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় সমন্বয় রক্ষা করারও নির্দেশ দেওয়া হয়।
এছাড়াও, দীর্ঘ কর্মজীবনে নিষ্ঠা, কর্তব্যপরায়ণতা ও আন্তরিকতার সঙ্গে পুলিশ বিভাগে সেবা প্রদান করে অবসরগ্রহণকারী পুলিশ কর্মীদের সম্মান জানিয়ে একটি বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাঁদের দীর্ঘদিনের মূল্যবান অবদান ও সেবার জন্য গোমতী জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।
গোমতী জেলা পুলিশ তাঁদের সুস্বাস্থ্য, সুখী ও শান্তিপূর্ণ অবসরজীবন কামনা করে।
— গোমতী জেলা পুলিশ
Tripura Police
CMO Tripura
@DMGomati
Amarpur, Gomati | Sep 10, 2026