হেমতাবাদ: মিলছে না অনারিয়াম, মিড্ডেমিল এ ডিম বন্ধের দাবিতে ডেপুটেশন
দুই মাস ধরে মিলছে না অনারিয়াম। আর্থিক অনটনে মিড্ডেমিলে ডিম বন্ধ করার দাবিতে কালিয়াগঞ্জের সুসংহত শিশু বিকাশ প্রকল্প আধিকারিক কে ডেপুটেশন দিল অঙ্গনওয়ারী কর্মীরা। বৃহস্পতিবার দুপুরে একটি দাবি পত্র দপ্তরের আধিকারিক মৃন্ময় দাস কে দেওয়া হয়। পাশাপাশি তাদের বিভিন্ন দাবিতে সরব হন অঙ্গনওয়ারী কর্মীরা৷ দপ্তরের আধিকারিক বলেন, দাবিপত্র পেয়েছি। উর্ধতন কর্তিপক্ষ কে পাঠিয়েছি।