পাড়া: পশ্চিমবঙ্গে আয়ুষ্মান দিবসের শুভ সূচনা,পাড়া ব্লকে ৬০ জন উপভোক্তার হাতে তুলে দেওয়া হয় আয়ুষ্মান ভারত কার্ড
Para, Purulia | Aug 16, 2026 রবিবার থেকে পশ্চিমবঙ্গে শুরু হলো আয়ুষ্মান দিবস। রবিবার বিকেল ৪টে নাগাদ কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে আয়ুষ্মান দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। একই সঙ্গে উপভোক্তাদের হাতে আয়ুষ্মান ভারত কার্ড তুলে দেওয়ার কর্মসূচিরও সূচনা করা হয়। এই অনুষ্ঠানের সঙ্গে সামঞ্জস্য রেখে রবিবার বিকেল ৪টে নাগাদ পুরুলিয়ার পাড়া ব্লক অফিসের সভাগৃহে ভার্চুয়ালি আয়োজিত হয় উদ্বোধনী অনুষ্ঠান। এদিন পাড়া ব্লকের মোট ৬০ জন উপভোক