পাড়া ব্লকের কৃষক বাজারে আতমা প্রকল্পের অধীনে দুই দিন ব্যাপী হাস মুরগী পালন ও পশু পালনের বিষয়ে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল বুধবার দুপুর ১২ টা নাগাদ। পাড়া ব্লকের পাড়া অঞ্চল এলাকার প্রায় ৫০ জন চাষীদের নিয়ে এই প্রশিক্ষণ শিবির করা হয়। উপস্থিত ছিলেন পাড়া ব্লকের মুখ্য কৃষি অধিকর্তা শেখ মহম্মদ আজহারউদ্দিন সহ অন্যান্য আধিকারিকরা।