পুরুলিয়া ১: বেলকুড়ি মোড়ের কাছে বাইক ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষ, বৃদ্ধ সহ আহত ৩
একটি দ্রুতগামী মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বাইসাইকেলের মুখোমুখি ধাক্কা লাগে। প্রত্যক্ষদর্শীদের মতে, দুর্ঘটনার তীব্রতায় সাইকেল আরোহী এক বৃদ্ধ এবং বাইকে থাকা দুই যুবক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়েন। ঘটনায় ৩ জনই গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে হাত লাগান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জাতীয় সড়কের (NH) জরুরি পরিষেবার গাড়ি।